পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সহজে সার্কুলার
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিতে দুটি বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, শেয়ার ব্যবসায় সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে (মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ কার্যক্রম) যে মূলধন দেয়, তা পুঁজিবাজারে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে না। এছাড়া কোনো কোম্পানিতে আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ইক্যুইটি বিনিয়োগকেও পুঁজিবাজারে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের পুঁজিবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিগুলোতে (মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ কার্যক্রম) নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ ঋণ দিয়ে থাকলে তা সমন্বয়ের জন্য ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।
বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধানের কাছে সার্কুলারটি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

0 comments:
Post a Comment